শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবারের হাতে ৩০ কেজি করে জিআর চাল

বোচাগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআরের চাল বিতরণ, উপস্থিত এমপি পিনাক

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে আটগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তুরিন তানভীর চৌধুরী (বিতু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, মো. হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মো. আসাদুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও তালিকাভুক্ত অসহায় পরিবারের মধ্যে জিআর কর্মসূচির আওতায় এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

#দিনাজপুর #বোচাগঞ্জ #জিআর_চাল_বিতরণ

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বোচাগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআরের চাল বিতরণ, উপস্থিত এমপি পিনাক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে আটগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তুরিন তানভীর চৌধুরী (বিতু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, মো. হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মো. আসাদুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও তালিকাভুক্ত অসহায় পরিবারের মধ্যে জিআর কর্মসূচির আওতায় এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত