শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ডিএনসির অভিযান

সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর-দিরাই সড়কের একটি এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।অভিযান সূত্রে জানা যায়, আল আমিনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. মোহান (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মো. মোহান শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা এবং আব্দুল অজুদের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব।সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সুনামগঞ্জে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ডিএনসির অভিযান