শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জিডি করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৩,৬৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে বিলভাতিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. এনামুল হক-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত মেইন পিলার ১৯১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ‘আজাদ ডাক্তারের আমবাগান’ এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ৩,৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ ওষুধগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। জেনারেল ডায়েরি (জিডি) করে আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Image

#বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ #শিবগঞ্জ

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৩,৬৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে বিলভাতিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. এনামুল হক-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত মেইন পিলার ১৯১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ‘আজাদ ডাক্তারের আমবাগান’ এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ৩,৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ ওষুধগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। জেনারেল ডায়েরি (জিডি) করে আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত