শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

অভয়নগরে এগারো দলীয় ঐক্য জোটের জরুরি বৈঠক, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

ছবি : চেকপোস্ট

যশোরের অভয়নগরে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার মোহাম্মদ শরীফের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর মো. গোলাম রসুল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, এনসিপি অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির, বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাকারিয়া হোসাইনসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বৈঠকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, সমন্বিত কার্যক্রম পরিচালনা, জোটগত সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল জোটসঙ্গী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে জোটের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

#অভয়নগর #যশোর #এগারোদলীয়_জোট

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

অভয়নগরে এগারো দলীয় ঐক্য জোটের জরুরি বৈঠক, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

যশোরের অভয়নগরে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার মোহাম্মদ শরীফের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর মো. গোলাম রসুল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, এনসিপি অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির, বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাকারিয়া হোসাইনসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বৈঠকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, সমন্বিত কার্যক্রম পরিচালনা, জোটগত সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল জোটসঙ্গী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে জোটের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত