শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা সোহেল রানা গ্রেপ্তার

ছাত্রদল নেতা সোহেল রানা গ্রেপ্তার ছবি: চেকপোস্ট

সিরাজগঞ্জ এ চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২ মে রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বাদী নুপুর খাতুন অভিযোগ করেন তার স্বামী মো. শাহজাহান একজন মনোহারী ব্যবসায়ী। তার ব্যবসায়িক পার্টনার নাজমুল ইসলামকে বাড়িতে ডেকে নিয়ে সোহেল রানা ও সহযোগীরা মারধর করে এবং ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না পেয়ে আসামিরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দেয় এবং বাড়িঘর ভাঙচুরের ভয় দেখায়। সর্বশেষ ২ মে বাড়িতে এসে টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নুপুর খাতুন সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

#সিরাজগঞ্জ #চাঁদাবাজি #গ্রেপ্তার

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা সোহেল রানা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জ এ চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২ মে রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বাদী নুপুর খাতুন অভিযোগ করেন তার স্বামী মো. শাহজাহান একজন মনোহারী ব্যবসায়ী। তার ব্যবসায়িক পার্টনার নাজমুল ইসলামকে বাড়িতে ডেকে নিয়ে সোহেল রানা ও সহযোগীরা মারধর করে এবং ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না পেয়ে আসামিরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দেয় এবং বাড়িঘর ভাঙচুরের ভয় দেখায়। সর্বশেষ ২ মে বাড়িতে এসে টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নুপুর খাতুন সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত