আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ঠিকাদার জিলু চৌধুরী।
প্রতিদিন তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা শুনছেন তিনি।
গণসংযোগকালে জিলু চৌধুরী বলেন, “৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে অংশ নেন। বিভিন্ন এলাকায় প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ধীরে ধীরে জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় জিলু চৌধুরীর গণসংযোগও ইউনিয়নজুড়ে আলোচনায় এসেছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬