সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোরিকশা চালক নাঈম হাসান (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় অগ্রগতি এসেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এবং নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পুলিশ জানায়, মো. শামীম উদ্দিন (২৭) নামের এক যুবককে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে আটক করা হয়। তিনি ওই উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশের দাবি, শামীমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার একটি স্থান থেকে নিহত নাঈমের অটোরিকশাটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানটি শামীমের হেফাজতেই ছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেন, তিনি অটোরিকশাটি কিনেছিলেন। তবে তার এই দাবির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬