রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় সহকর্মীরা

সাংবাদিক কোহিনুরের স্ত্রীর সুস্থতা কামনায় কয়রা প্রেসক্লাবে দোয়া

ছবি: চেকপোস্ট

খুলনার কয়রা উপজেলা-য় সাংবাদিক মোঃ কোহিনুরের সহধর্মিনী কুলসুম খানমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কয়রা প্রেসক্লাব-এ আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে তার দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে কুলসুম খানম অসুস্থ অবস্থায় খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া অনুষ্ঠানের পাশাপাশি কুলসুম খানমের সুস্থতা কামনা করে পৃথক বিবৃতি প্রদান করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. সদর উদ্দিন আহমেদ, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক ও মো. আলাউদ্দীন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নিতিস সানা ও মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, দপ্তর সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কয়রা প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, সবার দোয়া ও শুভকামনায় তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন।

#কয়রা #দোয়া_মাহফিল

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাংবাদিক কোহিনুরের স্ত্রীর সুস্থতা কামনায় কয়রা প্রেসক্লাবে দোয়া

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার কয়রা উপজেলা-য় সাংবাদিক মোঃ কোহিনুরের সহধর্মিনী কুলসুম খানমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কয়রা প্রেসক্লাব-এ আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে তার দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে কুলসুম খানম অসুস্থ অবস্থায় খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া অনুষ্ঠানের পাশাপাশি কুলসুম খানমের সুস্থতা কামনা করে পৃথক বিবৃতি প্রদান করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. সদর উদ্দিন আহমেদ, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক ও মো. আলাউদ্দীন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নিতিস সানা ও মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, দপ্তর সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কয়রা প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, সবার দোয়া ও শুভকামনায় তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত