বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রদ্ধায় স্মরণ সাংবাদিক মহল

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে সহকর্মীরা

ছবি : চেকপোস্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক আবুহেনা রাসেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই, ২০২৬) ডিআরইউ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পক্ষ থেকেও সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর আসাদগেট সংলগ্ন একটি পেট্রলপাম্পে মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আবুহেনা রাসেল। পরে পথচারীরা তাকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবুহেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আবুহেনা রাসেল ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০১৬ সালে দেশে ফিরে আবার সাংবাদিকতায় যুক্ত হন। তিনি দৈনিক ভোরের কাগজ, কালের কণ্ঠ, সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগে কর্মরত ছিলেন।

#ডিআরইউ #আবুহেনারাসেল #সাংবাদিকতাশোক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে সহকর্মীরা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক আবুহেনা রাসেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই, ২০২৬) ডিআরইউ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পক্ষ থেকেও সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর আসাদগেট সংলগ্ন একটি পেট্রলপাম্পে মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আবুহেনা রাসেল। পরে পথচারীরা তাকে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবুহেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আবুহেনা রাসেল ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০১৬ সালে দেশে ফিরে আবার সাংবাদিকতায় যুক্ত হন। তিনি দৈনিক ভোরের কাগজ, কালের কণ্ঠ, সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক খবর সংযোগে কর্মরত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত