বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার

রক্তদাতা সজীবের নতুন দায়িত্ব, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক

যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল আলম সজীব। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃতি সন্তান মো. আজহারুল আলম সজীব নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন।

সজীব বর্তমানে নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের (৮ম সেমিস্টার) শিক্ষার্থী।

এলাকায় মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত আজহারুল আলম সজীব দীর্ঘদিন ধরে রক্তদান ও রক্ত সংগ্রহে সহযোগিতা করে আসছেন। অসহায় রোগীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজনৈতিক অঙ্গনেও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সজীব রায়পুর উপজেলা ছাত্রদল, রায়পুর উপজেলা শহীদ জিয়া পরিষদ এবং ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাংগঠনিক বিভিন্ন পদে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আজহারুল আলম সজীব নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইকরামু রিমু, সদস্য সচিব শাহারিয়া কবির মিকাইলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের অনুভূতি জানিয়ে সজীব বলেন, “আমি ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। বিশ্ববিদ্যালয় শাখা আমার ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের অধিকার আদায় ও সংগঠনের অগ্রযাত্রায় সর্বদা কাজ করে যাব।”

এদিকে আজহারুল আলম সজীবের নতুন দায়িত্ব পাওয়ায় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শহীদ জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Image

#ছাত্রদল #আজহারুলআলমসজীব #নর্দানবিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রক্তদাতা সজীবের নতুন দায়িত্ব, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃতি সন্তান মো. আজহারুল আলম সজীব নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন।

সজীব বর্তমানে নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের (৮ম সেমিস্টার) শিক্ষার্থী।

এলাকায় মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত আজহারুল আলম সজীব দীর্ঘদিন ধরে রক্তদান ও রক্ত সংগ্রহে সহযোগিতা করে আসছেন। অসহায় রোগীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজনৈতিক অঙ্গনেও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সজীব রায়পুর উপজেলা ছাত্রদল, রায়পুর উপজেলা শহীদ জিয়া পরিষদ এবং ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাংগঠনিক বিভিন্ন পদে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আজহারুল আলম সজীব নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইকরামু রিমু, সদস্য সচিব শাহারিয়া কবির মিকাইলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের অনুভূতি জানিয়ে সজীব বলেন, “আমি ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। বিশ্ববিদ্যালয় শাখা আমার ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের অধিকার আদায় ও সংগঠনের অগ্রযাত্রায় সর্বদা কাজ করে যাব।”

এদিকে আজহারুল আলম সজীবের নতুন দায়িত্ব পাওয়ায় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শহীদ জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত