রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

‘রেফারিকে সম্মান করুন’

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

নারী রেফারি মাতিল্দ দেমোঁসে। ছবি : রয়টার্স

মাঠের পাশে লেখা ছিল ‘রেফারিকে সম্মান করুন’। কিন্তু সেই বার্তার সামনেই খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন নারী রেফারি মাতিল্দ দেমোঁসে। মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হয়েছেন ২৬ বছর বয়সী এই ম্যাচ কর্মকর্তা।

শনিবার ফ্রান্সের ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ঘটে এ ঘটনা। পূর্ব ফ্রান্সের ফোরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে জয় পায় মেৎজ।

ম্যাচের ৪০ মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে কয়েকজন খেলোয়াড় জড়ো হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান রেফারি দেমোঁসে। এ সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং মাথায় আঘাত পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার সময় হঠাৎ পড়ে যান দেমোঁসে। কয়েক মিনিট তিনি মাঠেই ছিলেন। পরে সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকরা এসে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

চিকিৎসার পর খেলা পুনরায় শুরু হলে কিছু সময় মাঠে ছিলেন দেমোঁসে। তবে বিরতির পর তিনি আর দায়িত্ব পালন করতে পারেননি। দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় অন্য একজন সহকারী রেফারি দায়িত্ব নেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেমোঁসে কনকাশনে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফরচুনা সিটার্ড তাদের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজের প্রতিবেদনে এ ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো, খেলোয়াড়দের সংঘর্ষের ঠিক পেছনেই ছিল ‘রেফারিকে সম্মান করুন’ লেখা বড় বিজ্ঞাপন। সেই বার্তার সামনেই রেফারির আহত হওয়ার ঘটনা ফুটবল অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে।

#ফুটবল #মাঠের_ঘটনা #নারী_রেফারি

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত