সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যানের

গণতান্ত্রিক সরকার বাধাগ্রস্ত হলে সংকটে পড়বে দেশ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতান্ত্রিক সরকারকে কোনোভাবে বাধাগ্রস্ত করা হলে দেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে। তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই সরকারের সামনে বর্তমানে কোনো বিকল্প নেই। তাই দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গত ছয় মাসে দেশের মানুষ অনেক কিছু পেয়েছে এবং সামনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস বা বিশৃঙ্খলা সরকার মেনে নেবে না।

দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন দুদু। তিনি অভিযোগ করেন, একটি মহল পণ্যের দাম নিয়ে কারসাজির চেষ্টা করছে। এ বিষয়ে সরকার অবগত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, অতীতের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য নির্যাতনের শিকার হয়েছেন। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তাই ঐক্য ধরে রাখা জরুরি।

আইনের শাসন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের শাসন। যেকোনো বিষয়ে আইনি পথে যাওয়ার সুযোগ থাকতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ_রাজনীতি #বিএনপি_সংবাদ #গণতন্ত্র_ও_ঐক্য

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গণতান্ত্রিক সরকার বাধাগ্রস্ত হলে সংকটে পড়বে দেশ: দুদু

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত