সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ট্রেলারে রহস্য-রাজনীতি-থ্রিলারের ঝলক

শুটিংয়ে ইচ্ছা করেই যেতেন না শাহরুখ খান ফাঁস করলেন সাইফ

ফের একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খাঁন আবারও ফিরছেন ক্রাইম থ্রিলার ঘরানায়। তাঁর নতুন ছবি Kartavya চলতি মাসেই মুক্তি পাবে এ। ছবির ট্রেলারে দেখা গেছে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং বিপজ্জনক সব রহস্যে ভরা এক গল্প।

ছবিটি নির্মিত হয়েছে Red Chillies Entertainment-এর ব্যানারে, যা পরিচালনা করেছেন পুলকিত। এর মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ।

সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্স অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাইফ, রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেন ও মণীষ চৌধুরী।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাইফ জানান, কর্তব্য ছবির জন্য ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন শাহরুখ। গল্প শোনার পরই ছবির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দেন শুটিং প্রসঙ্গে। সাইফ বলেন, শুটিং চলাকালে শাহরুখ ইচ্ছাকৃতভাবে সেটে যেতেন না। কারণ, একজন প্রযোজক হিসেবে তিনি মনে করেন পরিচালককে নিজের মতো করে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত।

ছবিতে ‘পবন মালিক’ নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাইফ। তাঁর সুরক্ষায় থাকা অবস্থায় এক সাংবাদিককে গুলি করা হলে শুরু হয় রহস্যঘেরা তদন্ত। ধীরে ধীরে সামনে আসে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার জাল। একইসঙ্গে পেশাগত দায়িত্ব ও পারিবারিক সংকটের মধ্যে কঠিন লড়াইয়ে পড়েন তিনি।

ছবিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেইন ও মণীষ চৌধুরী। পুলকিতের লেখা ও পরিচালনায় নির্মিত কর্তব্য আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

অন্যদিকে, বড় পর্দাতেও শিগগিরই ফিরছেন সাইফ। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি হেয়ওয়ান-এ Akshay Kumar-এর সঙ্গে দেখা যাবে তাঁকে।

#শাহরুখখান #সাইফআলিখান #বলিউডনিউজ

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

শুটিংয়ে ইচ্ছা করেই যেতেন না শাহরুখ খান ফাঁস করলেন সাইফ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

বলিউড অভিনেতা সাইফ আলী খাঁন আবারও ফিরছেন ক্রাইম থ্রিলার ঘরানায়। তাঁর নতুন ছবি Kartavya চলতি মাসেই মুক্তি পাবে এ। ছবির ট্রেলারে দেখা গেছে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং বিপজ্জনক সব রহস্যে ভরা এক গল্প।

ছবিটি নির্মিত হয়েছে Red Chillies Entertainment-এর ব্যানারে, যা পরিচালনা করেছেন পুলকিত। এর মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করলেন শাহরুখ ও সাইফ।

সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্স অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাইফ, রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেন ও মণীষ চৌধুরী।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাইফ জানান, কর্তব্য ছবির জন্য ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন শাহরুখ। গল্প শোনার পরই ছবির প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দেন শুটিং প্রসঙ্গে। সাইফ বলেন, শুটিং চলাকালে শাহরুখ ইচ্ছাকৃতভাবে সেটে যেতেন না। কারণ, একজন প্রযোজক হিসেবে তিনি মনে করেন পরিচালককে নিজের মতো করে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত।

ছবিতে ‘পবন মালিক’ নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাইফ। তাঁর সুরক্ষায় থাকা অবস্থায় এক সাংবাদিককে গুলি করা হলে শুরু হয় রহস্যঘেরা তদন্ত। ধীরে ধীরে সামনে আসে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার জাল। একইসঙ্গে পেশাগত দায়িত্ব ও পারিবারিক সংকটের মধ্যে কঠিন লড়াইয়ে পড়েন তিনি।

ছবিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেইন ও মণীষ চৌধুরী। পুলকিতের লেখা ও পরিচালনায় নির্মিত কর্তব্য আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

অন্যদিকে, বড় পর্দাতেও শিগগিরই ফিরছেন সাইফ। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি হেয়ওয়ান-এ Akshay Kumar-এর সঙ্গে দেখা যাবে তাঁকে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত