শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোটরসাইকেল জব্দ, মামলা প্রক্রিয়াধীন

চাঁপাইনবাবগঞ্জে ২.৩২০ কেজি হেরোইনসহ ডিবির জালে দুইজন

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ২৫ মিনিটে অভিযান চালানো হয়।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক করা হয় চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরকে।

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি লাল রঙের Hero HF-Deluxe মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

#চাঁপাইনবাবগঞ্জ #ডিবিপুলিশ #হেরোইনউদ্ধার

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২.৩২০ কেজি হেরোইনসহ ডিবির জালে দুইজন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ২৫ মিনিটে অভিযান চালানো হয়।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক করা হয় চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরকে।

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি লাল রঙের Hero HF-Deluxe মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত