শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অর্থের অভাবে শিক্ষা বন্ধ নয়

গোমস্তাপুরে মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও, দিলেন শিক্ষা সহায়তা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও অদম্য মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। শিক্ষাজীবন এগিয়ে নিতে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা দেওয়ার সময় ইউএনও জিল্লুর রহমান শিক্ষার্থীর পড়াশোনা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শুভকামনা জানান।

এ সময় ইউএনও বলেন, অর্থনৈতিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র অর্থের অভাবে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষকমণ্ডলী, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা।

তারা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তেই সহায়ক নয়, বরং সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

#গোমস্তাপুর #মানবিকউদ্যোগ #শিক্ষাসহায়তা

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও, দিলেন শিক্ষা সহায়তা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও অদম্য মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। শিক্ষাজীবন এগিয়ে নিতে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা দেওয়ার সময় ইউএনও জিল্লুর রহমান শিক্ষার্থীর পড়াশোনা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শুভকামনা জানান।

এ সময় ইউএনও বলেন, অর্থনৈতিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র অর্থের অভাবে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষকমণ্ডলী, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা।

তারা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তেই সহায়ক নয়, বরং সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত