শাহরুখের মানবিকতায় ভাইরাল নেটদুনিয়া
বলিউড বাদশা শাহরুখ খান শুধু পর্দার তারকা নন, বাস্তব জীবনেও মানবিকতার উজ্জ্বল উদাহরণ এমনটাই আবারও প্রমাণ করলেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৭ সালের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মুম্বাইয়ের তার বাসভবন মান্নাতের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করা এক গৃহহীন ভক্ত শাহরুখের কাছে খাবার চান।ভিডিওতে দেখা যায়, ভক্তের কথা শুনে শাহরুখ খান নিজে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটপাড়ায় প্রশংসার ঝড় ওঠে। এক ভক্ত লেখেন, অনেকেই এমন পরিস্থিতি এড়িয়ে গেলেও শাহরুখ একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আরেকজন মন্তব্য করেন, এটা বিশ্বাস করা কঠিন খোদ শাহরুখ নিজে খাবারের ব্যবস্থা করেছেন!দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন এই তারকা। ভক্তদের কাছে তিনি শুধু কিং খান নন, বরং একজন প্রকৃত মানবিক মানুষ হিসেবেও সমাদৃত।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কিং, যেখানে প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান।