বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি, ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো: মিম ফজলে আজিম। “উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা আমাদের মূল লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়।অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা তাদের সাংগঠনিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে কাজ করবে এ কমিটি।সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো: ফারুক হোসেন, সাবেক সভাপতি মো: সারোয়ার জাহান, সিনিয়র সহ-সভাপতি মো: ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। সভা শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি, ঐক্যের ডাক