বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

যাত্রা শুরু ঢাকা ক্লাব ফ্রান্সের

প্যারিসে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা ক্লাব ফ্রান্সের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি। ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে প্যারিসের একটি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামাল সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু।

অনুষ্ঠানে সভাপতি রানা রহমান বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের জন্য এ সংগঠনের কার্যক্রম উন্মুক্ত থাকবে। প্রবাসীদের কল্যাণ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিই সংগঠনের মূল লক্ষ্য।

স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শামিম সংগঠনের প্রতিষ্ঠাকালীন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সত্তার আলী সুমন, শাহ আলম, শুভ্রত ভট্টাচার্য, শাহিন আরমান, রিয়াদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, জিতু তালুকদার, মিয়া মস্তফা ও হান্নান হাওলাদারসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক, ব্যাজ ও উত্তরীয় প্রদান করা হয়।

পরে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মমিন আলী মোড়ল, কোষাধ্যক্ষ হিসেবে জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হিসেবে মারুফ ফয়সাল এবং দপ্তর সম্পাদক হিসেবে সুমন মোল্লার নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়া এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা ও আরাব খান সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি রানা রহমান ঢাকা ক্লাব ফ্রান্সের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

#প্রবাসীবাংলাদেশি #ঢাকাক্লাবফ্রান্স #প্যারিসবাংলাদেশি

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্যারিসে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত