শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ট্রাক থেকে উদ্ধার ৯৬ বোতল

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইসকফ সিরাপ জব্দ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

র‌্যাব-৯ জানায়, শনিবার (১৮ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে র‌্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে ট্রাকের টুলবক্স তল্লাশি করে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আকাশ আহম্মদ (২০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. সুরুজ মিয়া (৩৪), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

#হবিগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #র‌্যাব-৯

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইসকফ সিরাপ জব্দ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

র‌্যাব-৯ জানায়, শনিবার (১৮ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে র‌্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে ট্রাকের টুলবক্স তল্লাশি করে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আকাশ আহম্মদ (২০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. সুরুজ মিয়া (৩৪), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকবিরোধী গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত