শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণা

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সাবেক আ.লীগ নেতা নাসির

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫ নম্বর কাশালিয়া ইউনিয়নের বাসিন্দা ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া (নাসির) সংবাদ সম্মেলনের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে দেশের কোনো রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠনের সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকবেন না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে মুকসুদপুরের জলিরপাড় বৈদ্যবাড়ি মোড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান মিয়া বলেন, ২০২১ সালে তিনি অল্প সময়ের জন্য কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে দলীয় সিদ্ধান্তের কারণে ওই দায়িত্ব থেকে সরে যান। এরপর থেকে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রমে অংশ নেননি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের পর থেকে দলের কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল না এবং বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক, রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই।

নিজের শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন এবং একাধিক জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন।

লিখিত ঘোষণায় তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্ত ও বর্তমান বাস্তবতার আলোকে তিনি দেশের কোনো রাজনৈতিক দল, সংগঠন বা সহযোগী সংগঠনের সদস্য, সমর্থক কিংবা নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত থাকবেন না। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো কর্মকাণ্ডেও অংশ নেবেন না বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছায়, ব্যক্তিগত বিবেচনা ও সুস্থ বিবেকের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের চাপ, ভয়ভীতি বা প্ররোচনা কাজ করেনি। শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন মেনে চলা এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি তার বক্তব্য যথাযথভাবে প্রকাশের অনুরোধ জানান, যাতে ভবিষ্যতে তার রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। সংবাদ সম্মেলনের শেষে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া চান।

বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য ও দাবিগুলো মো. আসাদুজ্জামান মিয়া (নাসির)-এর সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য এতে অন্তর্ভুক্ত নয়।

#রাজনীতি #গোপালগঞ্জ #মুকসুদপুর_নিউজ #আলীগ-নেতা-নাসির

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সাবেক আ.লীগ নেতা নাসির

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত