শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ছবি : চেকপোস্ট

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

শনিবার (১৮ জুলাই) খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা অংশ নেন। এ সময় আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল ইসলাম তুহিন। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রাকিব, আমিন আহমেদ মিঠু, খায়রুজ্জামান শামীম, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট বজলার রহমান রাজা এবং হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নিষ্ঠা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই খুলনা মহানগর যুবদলের ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় নবগঠিত কমিটির নেতাদের নিয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

#খুলনা_সংবাদ #বিএনপি #যুবদল

চেকপোস্ট

শনিবার, ১৮ জুলাই ২০২৬

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

শনিবার (১৮ জুলাই) খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা অংশ নেন। এ সময় আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল ইসলাম তুহিন। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রাকিব, আমিন আহমেদ মিঠু, খায়রুজ্জামান শামীম, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট বজলার রহমান রাজা এবং হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নিষ্ঠা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই খুলনা মহানগর যুবদলের ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় নবগঠিত কমিটির নেতাদের নিয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত