ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করতে নেমে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তারা খালে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬