হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে আল-আমীন এবং রুহিতনশি গ্রামের খেলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম।
জানা গেছে, রোববার রুহিতনশি গ্রামের একটি পুকুরপাড়ে ওই দুই ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা দুজনকে আটক করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের কাছে সোপর্দ করেন।
পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে সাজা ও জরিমানার আদেশ দেন।
মোবাইল কোর্ট পরিচালনায় লাখাই থানার পুলিশ সার্বিক সহযোগিতা করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে রোববার বিকেলেই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬