রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

নদীভাঙন এলাকায় মানুষের পাশে সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং নদীভাঙন প্রতিরোধ, পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন।

সম্প্রতি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মো. আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যা, চাহিদা ও উন্নয়ন-প্রত্যাশার কথা শুনছেন।

এ বিষয়ে মো. আব্দুল বাতেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাহেবের আলগা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও নদীভাঙনমুক্ত ইউনিয়নে পরিণত করতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখব।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জনপ্রতিনিধিরা নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য: প্রতিবেদনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয়দের বক্তব্য তুলে ধরা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব বক্তব্য ও দাবি।

#নদীভাঙন #কুড়িগ্রাম #উলিপুর

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

নদীভাঙন এলাকায় মানুষের পাশে সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং নদীভাঙন প্রতিরোধ, পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন।

সম্প্রতি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মো. আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যা, চাহিদা ও উন্নয়ন-প্রত্যাশার কথা শুনছেন।

এ বিষয়ে মো. আব্দুল বাতেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাহেবের আলগা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও নদীভাঙনমুক্ত ইউনিয়নে পরিণত করতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখব।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জনপ্রতিনিধিরা নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য: প্রতিবেদনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয়দের বক্তব্য তুলে ধরা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব বক্তব্য ও দাবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত