রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাবের উপস্থিতি পালিয়ে যায় সন্দেহভাজনরা

শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৯ জানায়, রোববার (১২ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকারে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি সাদা রঙের প্রাইভেটকার রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে গাড়ির মালিককে পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, অজ্ঞাতনামা পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

#হবিগঞ্জ #র‍্যাব৯ #গাঁজাউদ্ধার

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৯ জানায়, রোববার (১২ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকারে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সকাল ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি সাদা রঙের প্রাইভেটকার রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে গাড়ির মালিককে পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, অজ্ঞাতনামা পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত