রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সভাপতি কাজী নুরুল আজিজ, সহসভাপতি রাসেল

দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে কাজী নুরুল আজিজ চৌধুরী সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরী রাসেল সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায় পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জিতু মিয়া, কৃতি রানী চৌধুরী, নরোত্তম রায়, জাহেদুর রহমান, খাদিজা চৌধুরী, ঝুমা রানী দাস এবং ইশরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য ইমরান হোসাইন, মোশাহিদ আহমেদ সরদার, উবাইদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নবগঠিত পরিচালনা কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

#দিরাই #প্রাথমিকবিদ্যালয় #পরিচালনাকমিটি

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে কাজী নুরুল আজিজ চৌধুরী সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরী রাসেল সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায় পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জিতু মিয়া, কৃতি রানী চৌধুরী, নরোত্তম রায়, জাহেদুর রহমান, খাদিজা চৌধুরী, ঝুমা রানী দাস এবং ইশরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য ইমরান হোসাইন, মোশাহিদ আহমেদ সরদার, উবাইদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নবগঠিত পরিচালনা কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত