সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামিদের আদালতে পাঠানো হয়েছে

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ৩

ছবি: চেকপোস্ট

লাখাই থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের দিকনির্দেশনায় ও ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে উপপরিদর্শক ময়নাল হোসেন খান, জাহাঙ্গীর আলম ও মুন্না মিয়াসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে শিবপুর গ্রাম থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব মিয়া প্রকাশ সাবু ও কামরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি মোড়াকরি গ্রামের তপন পালকেও আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাব মিয়াকে পৃথক দুটি মামলায় দুই বছর করে মোট চার বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। অন্যদিকে কামরুল মিয়াকে এক মাদক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।

গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

#লাখাই #পুলিশঅভিযান #মাদকমামলা

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

লাখাই থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের দিকনির্দেশনায় ও ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে উপপরিদর্শক ময়নাল হোসেন খান, জাহাঙ্গীর আলম ও মুন্না মিয়াসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে শিবপুর গ্রাম থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব মিয়া প্রকাশ সাবু ও কামরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি মোড়াকরি গ্রামের তপন পালকেও আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাব মিয়াকে পৃথক দুটি মামলায় দুই বছর করে মোট চার বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। অন্যদিকে কামরুল মিয়াকে এক মাদক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।

গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত