দেশের শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা জরুরি ভিত্তিতে প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাউশি।
মাউশির সহকারী পরিচালক-২ কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত চিঠিতে দেশের সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) অধীন শতবর্ষী স্কুল ও কলেজের তথ্য পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে ‘নিকোশব্যান’ ফন্টে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ই-মেইলে তথ্য পাঠাতে হবে। তালিকায় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠার তারিখ এবং প্রতিষ্ঠানপ্রধানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে তালিকা প্রস্তুত করে মাউশির মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬