বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মন্ত্রণালয় ও বিভাগ করবে বরাদ্দ

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা সরাসরি বরাদ্দ দেবে না সরকারি আবাসন পরিদপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২ অনুসরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব বাসা বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে সরকারি আবাসন পরিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. জহিরুল ইসলাম খানের স্বাক্ষর করা নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। অন্যদিকে এসব আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব সরকারি আবাসন পরিদপ্তরের।

এর আগে তিন মাসের বেশি সময় খালি থাকা এ, বি ও সি শ্রেণির কিছু বাসা রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসন পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হতো। খালি বাসার তথ্য জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের জন্য চিঠিও পাঠানো হয়েছিল।

গত ৩০ জুন সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা সরাসরি আবাসন পরিদপ্তর থেকে বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয়ের সুপারিশ করা হয়।

সেই সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

#সরকারি_বাসা #বাসা_বরাদ্দ #আবাসন_পরিদপ্তর

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা সরাসরি বরাদ্দ দেবে না সরকারি আবাসন পরিদপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২ অনুসরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব বাসা বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে সরকারি আবাসন পরিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. জহিরুল ইসলাম খানের স্বাক্ষর করা নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। অন্যদিকে এসব আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব সরকারি আবাসন পরিদপ্তরের।

এর আগে তিন মাসের বেশি সময় খালি থাকা এ, বি ও সি শ্রেণির কিছু বাসা রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসন পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হতো। খালি বাসার তথ্য জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের জন্য চিঠিও পাঠানো হয়েছিল।

গত ৩০ জুন সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা সরাসরি আবাসন পরিদপ্তর থেকে বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয়ের সুপারিশ করা হয়।

সেই সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত