হবিগঞ্জের নবীগঞ্জে র্যাব-৯-এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
চেকপোস্টে একটি লাল-সাদা রঙের মোটরসাইকেল থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬