মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

লাখাইয়ে দাঙ্গা-মাদক-জুয়া নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা ওসি শরীফ আহমেদ

ছবি: চেকপোস্ট

লাখাই উপজেলাকে দাঙ্গা, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমুক্ত জিরো টলারেন্স এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

মঙ্গলবার সকাল ১১টায় লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকদের লেখনী ও সহযোগিতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেই লাখাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা এলাকায় দাঙ্গা, ইয়াবা, গাঁজা, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরিশেষে ওসি শরীফ আহমেদ বলেন, সাংবাদিকদের মতামত ও সহযোগিতাকে সাথে নিয়ে থানার সকল অফিসারদের সমন্বয়ে লাখাই উপজেলাকে একটি নিরাপদ ও আদর্শ এলাকায় রূপান্তর করা হবে।

#লাখাই #ওসি_শরীফ_আহমেদ #মাদকমুক্ত_বাংলাদেশ

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

লাখাইয়ে দাঙ্গা-মাদক-জুয়া নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা ওসি শরীফ আহমেদ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

লাখাই উপজেলাকে দাঙ্গা, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমুক্ত জিরো টলারেন্স এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

মঙ্গলবার সকাল ১১টায় লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকদের লেখনী ও সহযোগিতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেই লাখাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা এলাকায় দাঙ্গা, ইয়াবা, গাঁজা, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরিশেষে ওসি শরীফ আহমেদ বলেন, সাংবাদিকদের মতামত ও সহযোগিতাকে সাথে নিয়ে থানার সকল অফিসারদের সমন্বয়ে লাখাই উপজেলাকে একটি নিরাপদ ও আদর্শ এলাকায় রূপান্তর করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত