বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মো. জেহাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, জুলাই যোদ্ধা তায়েব আলী ও মো. বরকত আলীসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ, জাতি এবং মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬