শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রামপালে অপশক্তির উত্থান রুখতে কঠোর অবস্থান বিএনপির

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় ইউনিয়নের ফয়লা বাসস্ট্যান্ড মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম বলেন, রামপালের মাটিতে কোনো ফ্যাসিবাদী অপশক্তির উত্থান আর হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন এবং নির্যাতন সহ্য করেছেন, তাদের নিয়েই ভবিষ্যতে বিএনপির পুনর্গঠন করা হবে।

রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিএনপি নেতা অধ্যাপক সুব্রত কুমার পাল, ডাক্তার আ. মাজেদ, খান আলী আজম, শেখ মোতাহার আলী, মশিউর রহমান সুমন, মোল্লা ফারুক হোসেন টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এখন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আত্মসমালোচনার সময় এসেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বা দলের নাম ব্যবহার করে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা দলের ক্ষতি করেছেন, তাদের স্বেচ্ছায় দল থেকে সরে যাওয়া উচিত।

নেতৃবৃন্দ আরও জানান, আগামী দিনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা হবে।

সভায় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

#বিএনপি #রামপাল #বাগেরহাট

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

রামপালে অপশক্তির উত্থান রুখতে কঠোর অবস্থান বিএনপির

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত