শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিএর কঠোর নির্দেশনা

একটানা গাড়ি চালালে লাইসেন্স বাতিল, কঠোর হুঁশিয়ারি বিআরটিএর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ মে) বিআরটিএর প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে।

এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ বলছে, বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে চালকদের শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

#বিআরটিএ #সড়কনিরাপত্তা #গণপরিবহন

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

একটানা গাড়ি চালালে লাইসেন্স বাতিল, কঠোর হুঁশিয়ারি বিআরটিএর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ মে) বিআরটিএর প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে।

এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ বলছে, বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে চালকদের শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত