বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বেসরকারি টেলিভিশন এখন টিভি এর চার সাংবাদিককে দ্রুত কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
শনিবার (২৩ মে) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, এখন টিভির চার সাংবাদিককে অবৈধভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দেওয়া শোকজ প্রত্যাহার করে দ্রুত কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে হবে।
বাধ্যতামূলক ছুটিতে থাকা সাংবাদিকরা হলেন অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজহার লিমন।
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, একাধিক বৈঠকে এখন টিভি কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো গত ২১ মে সাংবাদিক নেতারা টিভি কার্যালয়ে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়, যা সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে।
বিএফইউজে-ডিইউজে আরও জানায়, সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে তারা বদ্ধপরিকর। দ্রুত চার সাংবাদিককে কাজে ফিরিয়ে না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঈদুল আজহার আগেই সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬