জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমদ) কার্যক্রম ও সংসদে বক্তব্য দেখে মনে হয় তিনি প্রধানমন্ত্রী হতে চান, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।
বৃহস্পতিবার (২১ মে) ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সীমান্ত হত্যা ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি রয়েছে এবং কয়েকজনের প্রভাবেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা প্রশাসনকে অকার্যকর করছে।
এছাড়া জ্বালানি তেলের সংকট ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার কথাও তিনি তুলে ধরেন।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬