শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভুক্তভোগীর বাবার মামলায় অভিযুক্ত আটক

সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর অদূরে সাভার–এ এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী সাভারের কমলাপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা বলতেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতেন।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে ছাত্রীকে মাদ্রাসার বড় ক্লাসরুমে ডেকে নিয়ে জাপটে ধরে শ্লীলতাহানি করা হয়। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে সাভার মডেল থানা এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাসিন্দা এবং সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

#সাভার #মাদ্রাসা #শ্লীলতাহানি

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর অদূরে সাভার–এ এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী সাভারের কমলাপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা বলতেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতেন।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে ছাত্রীকে মাদ্রাসার বড় ক্লাসরুমে ডেকে নিয়ে জাপটে ধরে শ্লীলতাহানি করা হয়। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে সাভার মডেল থানা এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাসিন্দা এবং সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত