জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় এবার এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ছাত্রদল।
শনিবার (২৩ মে) ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে একই ঘটনায় শুক্রবার রাতে এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে আরও ১১০ থেকে ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষে রূপ নেয়। মামলায় অভিযোগ করা হয়েছে, এনসিপির নেতাকর্মীরা হামলা চালিয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ইট, ধারালো অস্ত্র ও পিস্তলের বাঁট দিয়ে মারধর করে গুরুতর আহত করেন।
আহতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি হৃদয় হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নয়ন হাওলাদারের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬