শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‌্যাবের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ছবি,চেকপোস্ট

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের রাজপাড়া থানা-এর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করে।

গ্রেপ্তাররা হলেন শাহাজাহান আলী এবং তার ছেলে রিদওয়ান ইসলাম হৃদয়। তারা উভয়েই তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ রাখা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

#রাজশাহী #র‍্যাব #মাদক

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের রাজপাড়া থানা-এর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করে।

গ্রেপ্তাররা হলেন শাহাজাহান আলী এবং তার ছেলে রিদওয়ান ইসলাম হৃদয়। তারা উভয়েই তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ রাখা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত