মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় চাঞ্চল্য

নাসিরনগরে বাড়ির সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খুঁজছে পুলিশ

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে বাড়ির সদস্যরা দরজার সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে নবজাতককে নিরাপদ স্থানে রাখা হয়।

এখন পর্যন্ত শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি কেউ যদি কোনো নবজাতক ছেলে সন্তান হারিয়ে যাওয়ার তথ্য জেনে থাকেন বা শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানা অথবা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে। তার প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #নবজাতক_উদ্ধার

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নাসিরনগরে বাড়ির সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে বাড়ির সদস্যরা দরজার সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। পরে নবজাতককে নিরাপদ স্থানে রাখা হয়।

এখন পর্যন্ত শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি কেউ যদি কোনো নবজাতক ছেলে সন্তান হারিয়ে যাওয়ার তথ্য জেনে থাকেন বা শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানা অথবা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে। তার প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত