মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে উদ্ধার বিদেশি মদ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন নুর মিয়া (৪৫)। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহ-গাছিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি। অভিযানের সময় তার কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #র‍্যাব৯

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন নুর মিয়া (৪৫)। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহ-গাছিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি। অভিযানের সময় তার কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত