মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আলোচনা সভা ও বিশেষ দোয়া

জুলাই শহিদ দিবস: খুলনায় কর্মসূচি চূড়ান্ত, জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি : চেকপোস্ট

খুলনায় জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জানানো হয়, ১৬ জুলাই সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি গির্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জুলাই শহিদ সাকিব রায়হানের বাবা-মা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

#খুলনা_সংবাদ #জেলা_প্রশাসন #জুলাই_শহিদ_দিবস

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জুলাই শহিদ দিবস: খুলনায় কর্মসূচি চূড়ান্ত, জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

খুলনায় জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জানানো হয়, ১৬ জুলাই সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি গির্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জুলাই শহিদ সাকিব রায়হানের বাবা-মা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত