সুনামগঞ্জের দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
সোহমের এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি দিরাই পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী শুভ্র দাসের ছেলে।
বৃত্তি অর্জনের পর সোহম তার এই সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
সোহমের বাবা-মাও ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেই পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে সোহম দাস বিদ্যালয়, পরিবার এবং দিরাই উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬