রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫টি ইয়াবাসহ ফজলুল হক নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) মধ্যরাতে মহানগরীর মাহিগঞ্জ এলাকার গোসাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ফজলুল হক মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য। অন্য দুই গ্রেপ্তার ব্যক্তি হলেন শাহজাহান কামাল মানিক ও রাজু মিয়া।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং নগরকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬