শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদর্শের পথে এগিয়ে যাওয়ার আহ্বান

ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল-এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উত্তর উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শাগ সুফি মোজাম্মিল আলী (রহ.) আলিম মাদরাসা কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের ছাতক উত্তর উপজেলা সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আহ্বান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সূফিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

কৃতীদের সম্মাননা

অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

এ সময় সংগঠনের সুনামগঞ্জ জেলা ও ছাতক উত্তর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আল ইসলাহর নেতাকর্মী, শিক্ষক, সমাজসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

#ছাতক #কৃতীশিক্ষার্থী #তালামীযেইসলামিয়া

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল-এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উত্তর উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শাগ সুফি মোজাম্মিল আলী (রহ.) আলিম মাদরাসা কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের ছাতক উত্তর উপজেলা সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আহ্বান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সূফিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

কৃতীদের সম্মাননা

অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

এ সময় সংগঠনের সুনামগঞ্জ জেলা ও ছাতক উত্তর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আল ইসলাহর নেতাকর্মী, শিক্ষক, সমাজসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত