জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার রাজকান্দা মোড়ে ছুরিকাহত হন হারুনুর রশিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমান ও বিএনপি নেতা হারুনুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
হামলার ঘটনায় শুক্রবার বিকেলে আহত নেতার স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমান, তাঁর স্ত্রী ও ভাইসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পৌর শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত ২১ জুন বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে হারুনুর রশিদ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমানকে জুতাপেটা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রধান শিক্ষক আদালতে মামলা করেছিলেন।
গ্রেপ্তারের আগে আজাদুর রহমান অভিযোগ করেন, আগের মামলা প্রত্যাহারের জন্য তাঁর ওপর চাপ দেওয়া হচ্ছিল। একই সঙ্গে তাকে ফাঁসাতে ছুরিকাঘাতের ঘটনা সাজানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, আহত বিএনপি নেতার স্ত্রীর দায়ের করা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬