শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার

সুনামগঞ্জে এডুকেয়ারের মেধা বৃত্তি, পুরস্কার পেল ৪৩ শিক্ষার্থী

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে এডুকেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এডুকেয়ার মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সুনামগঞ্জ শহরের বক পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মেধা বৃত্তি অর্জনকারী ৪৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে গত ১৮ জুলাই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৪৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

মেধার স্বীকৃতি বৃত্তি

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেয়ার কোচিং সেন্টারের শিক্ষক ও তরুণ কবি মহিউদ্দীন আবির।

স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিন্টু দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য দেন প্রাইম কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ ছালিক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডুকেয়ার কোচিং সেন্টারের উপদেষ্টা অ্যাডভোকেট হিমু দাশ রায়, ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার ও এডুকেয়ারের আইসিটি শিক্ষক প্রত্যয় ভট্টাচার্য নিপুন এবং দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার ও এডুকেয়ারের শিক্ষক শরিফ আহমেদ মানিক।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি বৃত্তি শুধু পুরস্কার নয়; এটি শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে।

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, সততা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, একজন শিক্ষার্থীর পরিচয় শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ নয়; ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ। মেধা, সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অভিভাবকদের প্রশংসা

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন শামীম আহমেদ ও সুরজিৎ তালুকদার। তারা এডুকেয়ার মেধা বৃত্তি পরীক্ষার সুশৃঙ্খল ও স্বচ্ছ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে এডুকেয়ার কোচিং সেন্টারের পরিচালক ও এডুকেয়ার মেধা বৃত্তির পরিচালক উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

পরে বৃত্তিপ্রাপ্ত ৪৩ শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Image

#সুনামগঞ্জ #মেধাবৃত্তি #এডুকেয়ার

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে এডুকেয়ারের মেধা বৃত্তি, পুরস্কার পেল ৪৩ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত