শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুরস্কার পেল শিক্ষার্থীরা

বেড়ায় কৈটোলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈটোলা ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সীরাত ও কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় নিউ স্টার প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আব্দুল মজীদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৈটোলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. আবু হানিফ।

তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা

কৈটোলা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো—ক্বিরাআত, হামদ-নাত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, মানিকনগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আহাম্মদ আলী এবং ইউনিয়ন আমীর মাওলানা মো. আবু হানিফ।

বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, প্রতিযোগী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী (সা.)-এর জীবন ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

#জামায়াতে_ইসলামী #বেড়া #কুইজ_প্রতিযোগিতা

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বেড়ায় কৈটোলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈটোলা ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সীরাত ও কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় নিউ স্টার প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আব্দুল মজীদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৈটোলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. আবু হানিফ।

তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা

কৈটোলা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো—ক্বিরাআত, হামদ-নাত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, মানিকনগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আহাম্মদ আলী এবং ইউনিয়ন আমীর মাওলানা মো. আবু হানিফ।

বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, প্রতিযোগী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী (সা.)-এর জীবন ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত