মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশ সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা সংলগ্ন বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। নেতারা ১ মে’র শ্রমিক সমাবেশকে সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় “শ্রমিক-কৃষক ভাই ভাই, অধিকার আদায়ে একসাথে লড়াই”—এই স্লোগান তুলে ধরে ঐক্যের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক ও কৃষকের সম্মিলিত শক্তিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই তাদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬