হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় স্থানীয় লোকজন সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়দের ভাষ্য, উদ্ধার করার সময় নবজাতকের শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন।
আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। তার জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সড়কের পাশে ফেলে গেছে, তা উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬